আমার একটা ঘাসফুল চাই।
আর একটা বই; একটা ছোট কবিতা, -
আর তোকে।।
জোয়ার সেতু বুনবে,
আমি বালিশ; - চিঠি, জোনাকি এবং হলুদ বিকেল...
ফূর্তির জলে হঠাত্ রামধনু,
চোরকাঁটার মনখারাপ;
অশরীরী আদর,
শরীরে সংকোচ। ভয় ।
প্রেম নয়,
এ শুধু অবাক রুমাল চোর খেলা.....
Monday, September 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment